রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী ‘শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার নিয়ে টালবাহানা চলবেনা’ শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ মদিনা মার্কেটের ঘটনা - তদন্তে নির্দোষ সজিব-রাব্বানী-রাসেল, গিয়াস ও রিপন বহিষ্কৃত সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা
advertisement
সারাদেশ

দিনেদুপুরে ডাকাতি, বাড়িওয়ালার ছেলেকে হত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক দন্তচিকিৎসকের বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল বাড়িওয়ালার ছেলেকে হাত-পা বেঁধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মধ্যে আজ (মঙ্গলবার) সকালে তারা দুজন কর্মস্থলে বেরিয়ে যায়। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদারকে (২২) হাত-পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ডাকাতরা পিয়াস মজুমদারের হাত-পা বেঁধে টাকা-পয়সা, স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার।

তিনি বলেন, পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এসে পিয়াস মজুমদারের হাত-পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সব আসবাবপত্র ভাঙাচোরা এবং এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী

‘শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার নিয়ে টালবাহানা চলবেনা’

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১

মদিনা মার্কেটের ঘটনা তদন্তে নির্দোষ সজিব-রাব্বানী-রাসেল, গিয়াস ও রিপন বহিষ্কৃত

সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা