সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময় আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা
advertisement
সারাদেশ

বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা

রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া গাছ বাগান এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে আটক হওয়া দুই ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) এই তথ্য জানায়।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, রোববার বিকেলে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহলদল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি পরিচালনা করে। এ সময় বিভিন্ন প্রকার ভারতীয় মালামালসহ সন্দেহভাজন দুই ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের মিজোরাম প্রদেশের লংটিলা জেলার গবাছড়ি গ্রামের মনসিক্কা তঞ্চঙ্গ্যা এবং সুশীল তঞ্চঙ্গ্যা।


তাদের কাছে ভারতীয় কসমেটিক, আধার কার্ড ও কাপড়চোপড় রয়েছে রয়েছে বলে জানা যায়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য ওই দিন সন্ধ্যায় পার্শ্ববর্তী রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ক্যাম্প সংলগ্ন এলাকায় শতাধিক পাহাড়ি নারী-পুরুষের সংঘবদ্ধ দল বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। এ সময় তারা নারীদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে টহল দলের হেফাজত থেকে আটক দুই ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী  বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময়

আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর

সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে

বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা