রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী ‘শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার নিয়ে টালবাহানা চলবেনা’ শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ মদিনা মার্কেটের ঘটনা - তদন্তে নির্দোষ সজিব-রাব্বানী-রাসেল, গিয়াস ও রিপন বহিষ্কৃত সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা
advertisement
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে শনি ও রোববারও দুপক্ষে সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের ঘটনায় তিন দিনে অন্তত ৩০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (০৮ মার্চ) চাপরতলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের ঝগড়া হয়। এ নিয়ে রোববার (০৯ মার্চ) ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়। এরই জেরে সোমবার আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই গোষ্ঠীর লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

পুলিশ জানায়, মোল্লা গোষ্ঠীর মো. সাজু ও ফকির গোষ্ঠীর আহাদ মিয়ার নেতৃত্বে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বলেন, ফুটবল খেলা নিয়ে চাপরতলা গ্রামে মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী

‘শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার নিয়ে টালবাহানা চলবেনা’

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১

মদিনা মার্কেটের ঘটনা তদন্তে নির্দোষ সজিব-রাব্বানী-রাসেল, গিয়াস ও রিপন বহিষ্কৃত

সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা