সোমবার, ২০ জুলাই ২০২৬
সোমবার, ২০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি ‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব
advertisement
সারাদেশ

দিনাজপুরের সিংড়া শালবনে আগুন

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় উদ্যান সিংড়া শালবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাগানের একটি অংশের শালগাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ পুড়ে গেছে। সংবাদ পেয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।

সোমবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া শালবনের প্রবেশদ্ধারের সামনে বাগানের একটি অংশে এ অগ্নিাকাণ্ডের ঘটনা ঘটে।

সিংড়া শালবন বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, দুপুরে হঠাৎ করে প্রবেশদ্ধারের সামনে বাগানের একটি অংশের বেত বাগানে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। বিষয়টি তৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এটি নাশকতা কি না জানতে চাইলে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মোসলেম উদ্দীন জানান, এ মুহূর্তে এটিকে নাশকতা বলা যাবে না। বাগানে ঘুরতে আসা কোনো দর্শনার্থীর সিগারেট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে বাগানের আনুমানিক ৮-১০টি মৃত শালগাছ এবং বেতগাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ পুড়ে গেছে। ঋতু পবির্তনের ফলে বাগানে পাতা ঝড়ে যাওয়ায় এবং ফাল্গুন মাসের বাতাসের কারণে আগুন তীব্র আকার ধারণ করে দ্রুত ছড়িয়ে পড়ে বলে তিনি আরও জানান।

এই সম্পর্কিত আরো

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি

‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব