বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বসতবাড়িতে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষ, আহত ৭; জব্দের পরিমাণ নিয়ে ধোঁয়াশা বিশ্বনাথে ব্রিটিশ রাজা চার্লসের প্রতিনিধিকে সংবর্ধনা কুলাউড়া রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরন পহেলা বৈশাখে দিরাই হাওরে ধান কাটার উৎসবের উদ্বোধন ইরান যুদ্ধ: কয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে, কয়টি হামলার শিকার কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড: প্রধানমন্ত্রী সিলেট শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারে বালু চাপায় শ্রমিকের মৃত্যু
advertisement
সারাদেশ

দাঁড়িয়ে থাকা ৩ বাসে ভয়াবহ আগুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা জৈনপুরী এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পরিবহনটির একটি বাস সম্পূর্ণ এবং অপর দুটি বাস আংশিক পুড়ে গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মুন্সিরহাট বাজার এলাকায় বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী পার্কিং করা বাসে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে মুন্সীরহাট বাজার এলাকায় বাসগুলো পার্কিং করা ছিল। দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দুইটি বাসও আংশিক পুড়ে যায়। এরপর যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করেছে।

খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসগুলোতে কোনো যাত্রী বা চালক-সহকারী অবস্থান না করায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।

প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। একটি জৈনপুরী এক্সপ্রেস বাস সম্পূর্ণ ও অপর ২টি জৈনপুরী এক্সপ্রেস বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বসতবাড়িতে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষ, আহত ৭; জব্দের পরিমাণ নিয়ে ধোঁয়াশা

বিশ্বনাথে ব্রিটিশ রাজা চার্লসের প্রতিনিধিকে সংবর্ধনা

কুলাউড়া রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরন

পহেলা বৈশাখে দিরাই হাওরে ধান কাটার উৎসবের উদ্বোধন

ইরান যুদ্ধ: কয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে, কয়টি হামলার শিকার

কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

সিলেট শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক

ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারে বালু চাপায় শ্রমিকের মৃত্যু