বুধবার, ২২ জুলাই ২০২৬
বুধবার, ২২ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা - শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্রীমঙ্গলে শুরু হলো ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ‘হলদে পাখি কার্নিভাল–২০২৬’
advertisement
পর্যটন

আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন বাংলাদেশের ডালটন জহির

আন্তর্জাতিক পর্যটন খাতে বাংলাদেশের জন্য নতুন স্বীকৃতি এনে দিয়েছেন গ্লোবাল হসপিটালিটি বিশেষজ্ঞ, ভ্রমণলেখক ও গণমাধ্যম পরামর্শক এম. জেড. আই. ডালটন জহির। আর্জেন্টিনার রিও নেগ্রো ও নেউকেন প্রদেশভিত্তিক পর্যটন সংগঠন স্কাল ইন্টারন্যাশনাল আলতো ভ্যালে তাকে এশিয়া ও ইউরোপ অঞ্চলের আন্তর্জাতিক দূত (অ্যাম্বাসেডর) হিসেবে নিয়োগ দিয়েছে।
 
 
সম্প্রতি সংগঠনটির সভাপতি লুকাস মার্টিন সোনোরা স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।

স্কাল ইন্টারন্যাশনাল আলতো ভ্যালে জানায়, আন্তর্জাতিক পর্যটন, বাণিজ্য কূটনীতি ও আতিথেয়তা ব্যবস্থাপনায় প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা এবং বিশ্বপরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ডালটন জহিরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
 
 
নতুন দায়িত্বে তিনি এশিয়া, ইউরোপ ও আর্জেন্টিনার পর্যটন খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে কাজ করবেন। পাশাপাশি স্কাল ইন্টারন্যাশনালের মূল দর্শন বিশ্বজুড়ে পর্যটনের সংযোগকে আরও শক্তিশালী করতে বিভিন্ন দেশের পর্যটন পেশাজীবীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।
 
 
এ বিষয়ে স্কাল ইন্টারন্যাশনাল আলতো ভ্যালের সভাপতি লুকাস মার্টিন সোনোরা বলেন, ডালটন জহিরের আন্তর্জাতিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং পর্যটন খাতে দীর্ঘদিনের কাজ তাকে এশিয়া, ইউরোপ ও আর্জেন্টিনার মধ্যে কার্যকর পর্যটন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
 
 
ডালটন জহির বর্তমানে ইউরোপ কি, ট্রাভেলার কি এবং ওয়ার্ল্ড ভ্যাকেশন ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সংবাদমাধ্যম ট্রাভেলার টাইমসের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। তার প্রতিষ্ঠিত ওয়েলকাম বাংলাদেশ আন্তর্জাতিক মানের পর্যটনভিত্তিক গণমাধ্যম, প্রকাশনা ও ভ্রমণ নির্দেশিকা প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
 
 
তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিডিএবি) নির্বাচিত পরিচালক ছিলেন।
 
 
পর্যটন সংশ্লিষ্টদের মতে, ডালটন জহিরের এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের পর্যটন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আর্জেন্টিনা, ইউরোপ ও এশিয়ার মধ্যে পর্যটন সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পর্যটন শিল্পের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।

এই সম্পর্কিত আরো

শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার

মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শ্রীমঙ্গলে শুরু হলো ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ‘হলদে পাখি কার্নিভাল–২০২৬’