বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন - সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ সাফ নারী চ্যাম্পিয়নশিপ - নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বিশ্বমানের বাস্কেটবল অবকাঠামো গড়ে তুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটি
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে ইউনিয়ন পরিষদে লুটপাটের অভিযোগ

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন ও ইউপি সদস্যদের দাবি, এই ঘটনায় পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম জড়িত রয়েছেন।

গত বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই লুটপাটের ঘটনা ঘটে বলে জানানো হয়। পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষন দাসের নেতৃত্বে তদন্তে গেলে পরিষদের কক্ষগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা যায়—ড্রয়ার, আলমারি খোলা এবং কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

গ্রাম পুলিশ জয়নাল আবেদীন জানান, ঘটনার রাতে পরিষদের উদ্যোক্তা রুহেল আহমদ ও স্থানীয় যুবক তাজুল ইসলামসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পরিষদে প্রবেশ করে তার মোবাইল থেকে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে। তখন রফিকুল ইসলাম তাকে চাবি দিতে বলেন, যা তিনি বাধ্য হয়ে হুমকির মুখে প্রদান করেন।

ইউপি সদস্যরা জানান, এই ঘটনার সময় প্রায় ১০ লক্ষ টাকার নগদ অর্থ, সৌর বিদ্যুতের ব্যাটারি, পানির মোটরসহ বিভিন্ন আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরিষদের সাবেক উদ্যোক্তা রাহেলা আক্তারকেও অভিযুক্ত করা হয়েছে।

তবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এই ঘটনার সহিত আমার কোন সম্পৃক্ততা নেই এবং বিষয়টি আমার জানা নেই। 

এ ব্যাপারে উদ্যোক্তা রুহেল আহমদ ও রাহেলা বেগম বলেন, এ সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত। আমাদেরকে ফাঁসানোর জন্য বিভিন্ন অপচেষ্টা চালানো হচ্ছে।

এদিকে ইউনিয়ন পরিষদের সচিব ফখরুল ইসলাম জানান, তিনি তার কক্ষের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র খুঁজে পাচ্ছেন না এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী মামলায় রফিকুল ইসলাম গত ৫ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করে কারাগারে যান এবং পরে জামিনে মুক্তি পান। তবে এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শিহাব উদ্দিন দায়িত্ব পালন করছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি)  শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি অবগত হয়েই আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ

দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা

জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল

শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক

জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য

শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বিশ্বমানের বাস্কেটবল অবকাঠামো গড়ে তুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটি