শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে রক্তি নদীতে ২৬৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩

সুনামগঞ্জের জামালগঞ্জে ২৬৪ বোতল বিদেশি মদ ও নৌকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রক্তি নদী থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবেদ আলীর ছেলে মো. সাকিবুর রহমান (৩২), মৃত শমসের আলীর ছেলে জুনেল মিয়া (৩২) ও আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)।

পুলিশ জানায়, খবর পেয়ে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রক্তি নদীতে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক নৌকায় তল্লাশি করা হয়। এতে ২৬৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বিদেশি মদ নৌকাযোগে বিভিন্ন রোডে স্থানীয় এলাকাসহ রাজধানীতে বিক্রি করে আসছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এই সম্পর্কিত আরো

নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ