সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’ চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত ছাতকে দুই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মিলন শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নির্বাচন অফিসের কর্মী আটক
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির জেলা পর্যায়ের বাছাই সম্পন্ন

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সারাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১২টি পুরুষ ও তিনটি নারী দল অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে একটি পুরুষ ও একটি নারী দল বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে সুনামগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা, মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এই সম্পর্কিত আরো

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা

তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ

বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত

ছাতকে দুই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মিলন

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নির্বাচন অফিসের কর্মী আটক