সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ২৭টি নৌকা ধ্বংস করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৯ হাজার ১৭ ঘনফুট বালু জব্দ করে ঘটনাস্থলেই স্পট নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি নৌকা ধ্বংস করা হয়। সংশ্লিষ্টদের তথ্যমতে, ধ্বংস করা নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত ৯ হাজার ১৭ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু ঘটনাস্থলেই স্পট নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

অভিযানকালে সাংবাদিকসহ সংশ্লিষ্টদের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সম্পর্কিত আরো