বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে ২৩ মাসের শিশুর মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

মারা গেলেন সিলেট বিভাগের প্রথম ডিআইজি মোদাব্বির হোসেন চৌঃ

হবিগঞ্জের আলোকিত ও কৃতি সন্তান পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১ মে) ভোর পাঁচটার সময় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগে ভুগছিলেন

রাজারবাগ পুলিশ লাইনে আজ বিকেল ৩টায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ে আসা হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হবে।

অমায়িক, ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত মোদাব্বির হোসেন চৌধুরী দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

হবিগঞ্জের আলোকিত ও কৃতি সন্তান মোদাব্বির হোসেন চৌধুরী ছিলেন সিলেট বিভাগের প্রথম ডিআইজি।

২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭তম আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেন মোদাব্বির হোসেন চৌধুরী। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট ছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট হিসাবে অবসর গ্রহণ করেন। পরে জিয়াউর রহমানের শাসনামলে তিনি পুলিশে আত্তীকৃত হন। বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসাবে দায়িত্ব পালন করার পর তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

▐ এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা

দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে ২৩ মাসের শিশুর মৃত্যু