বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা
advertisement
সিলেট বিভাগ

শৃঙ্খলাভঙ্গ

শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি-সম্পাদককে প্রশাসনের শোকজ

শৃঙ্খলাভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

রোববার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আমরা শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দলীয় ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল তাদের দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এজন্য তাদেরকে এ নোটিশ দেয়া হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে তাদেরকে এর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে শাবিপ্রবিতে দলীয় ব্যানারে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এ নির্দেশ অমান্য করে শাবিপ্রবি শাখা ছাত্রদল গত ৮ এপ্রিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ও ২০ এপ্রিল প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন এবং দলীয় ব্যানারে কর্মসূচি পালন করে ক্যাম্পাসে রাজনীতি চালু করার চেষ্টায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা