বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা
advertisement
সিলেট বিভাগ

টাংগুয়ার হাওরে অভিযান ১২ লাখ টাকা কারেন্ট জালসহ দুই জেলে আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে ১২ লাখ টাকা বেশি চাই,কারেন্ট জাল ও কোনা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।

রবিবার বিকেল ৫ টার দিকে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কায্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

এ সময় এর সাথে জড়িত দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন,রতনপুর গ্রামের মুসা মিয়ার ছেলে নজির মিয়া ও রামসিংহপুর গ্রামের তারা মিয়ার ছেলে জুয়েল মিয়া। 

উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ জেলা প্রশাসক কায্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এর নেতৃত্বে এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক, গোলাবাড়ী ও রামসিংহপুর আনসার ক্যাম্পের সদস্যগনের সহযোগিতায় টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযানে ৩ হাজার ৫০০ মিটার রিং চাই,১০০০ মিটার কোনা জাল ও ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১২লক্ষ টাকার বেশি।

এছাড়া অভিযানকালে এর সাথে জড়িত ২ জন জেলেকে আটক করা হয়। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসক কায্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান নজির মিয়াকে ৫০০ টাকা ও জুয়েল মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. হাসিবুল তারেক ।

সুনামগঞ্জ জেলা প্রশাসক কায্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানিয়েছেন, টাংগুয়ার হাওরে সকল অনিয়ম প্রতিরোধ আমাদের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। কোনো ছাড় দেয়া হবে না। 

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা