বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা
advertisement
সিলেট বিভাগ

বড়লেখায় পুলিশি অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

মৌলভীবাজারের বড়লেখায় ৫০ বোতল বিদেশী মদসহ আলাউদ্দিন আলাই (৫৭) নামে এক ব্যক্তিকে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশ থেকে গ্রেফতার করেছে পুলিশ। আলাই উপজেলার পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিন আলাইকে গ্রেপ্তার করে। পরে পুলিশ দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। 

রোববার বিকেলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার মদসহ একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা