বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে পুলিশ সদস্য আটক

সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথরবোঝাই নৌকা থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ তুলে স্থানীয়রা একজনকে আটক করেন। অভিযুক্ত ব্যক্তি কানাইঘাট থানায় কনস্টবল পদে কর্মরত রয়েছেন। তাঁর নাম নারায়ণ।

 


শনিবার দুপুরে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, লোভাছড়া নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের জ্যাকেট পরা এক ব্যক্তিকে নানা প্রশ্ন করছেন লোকজন। তার দুই পকেট থেকে কয়েকবারে বেশ কিছু টাকা বের করেছেন তাঁরা।
 

স্থানীয়রা জানান, কানাইঘাটের লোভাছড়া কোয়ারির প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর নিলাম দরপত্রের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়েছে। তবে পাথর বিক্রির অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিছু অসাধু লোক নিলামে ক্রয়কৃত পাথর চুরি করে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই পাথরগুলো চুরি করা হচ্ছে। এতে নৌকাপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা পান পুলিশের কিছু অসাধু কর্মকর্তা।
 

এ বিষয়ে কানাইঘাট থানার ওসিকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পর্কে জানতে চাইলে উনি বিষয়টি এড়িয়ে যান। মিডিয়া অফিসারকে ফোন দিতে বলেন। 

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. সম্রাট তালুকদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ওসিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।  

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা