বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা
advertisement
সিলেট বিভাগ

চীনার সাথে সিসিক'র 'চুক্তি'

সিলেটে দৈনিক ৫ কোটি লিটার পানি উৎপাদনের শোধনাগার প্ল্যান্ট

সিলেটের বাইশটিলা মৌজায় প্রস্তাবিত দৈনিক ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনের একটি কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকায় স্থানীয় সরকারের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এর উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং চীনের স্টিকোল কোম্পানির পক্ষে তাদের সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট গং চেনগিং স্বাক্ষর করেন।

এই সমঝোতা চুক্তির আওতায় চীনের কোম্পানি স্টিকোল কর্পোরেশন নিজ অর্থে বাইশটিলা মৌজায় প্রস্তাবিত ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে।

স্বাক্ষর অনুষ্ঠান শেষে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, বর্তমানে সিলেট সিটির পানির চাহিদার ৫০ শতাংশের কম পূরণের সক্ষমতার সাথে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা মেটানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি বৃহৎ পানি শোধনাগার প্ল্যান্ট চালু করা প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকেই এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

সমঝোতা চুক্তি বাস্তবায়নে যারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে রেজাই রাফিন সরকার বলেন, চীন এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই প্রকল্পটি একদিন সফলভাবে সম্পন্ন হবে বলেই আমাদের প্রত্যাশা।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা