মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা ছাতকে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র, আহত ৯ জন সিডনির লেকাম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে দুই পথচারী ওসমানীনগরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা আহত এমপির পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ জাহাঙ্গীরের ঐক্য গড়ার সনদ যেন বিভাজনের কারণ না হয়
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, আগুন নেভাতে ২জন দগ্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জে দুরুদ মিয়ার বসত ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বসতঘর মুহুর্তে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তাসহ দুইজন। আগুন নেভাতে গিয়ে তার হোটেল ম্যানেজার আবুল কালামও আগুনে দগ্ধ হন। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আগুনের তাপে ঘুম ভাঙ্গে বাড়ীর মালিক দুরুদ মিয়ার গায়ে লাগে পরে ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ছাদ উপর পড়ে গেলে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার হাল্লা চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিিেভল ডিফেন্স এর কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় টাকা-পয়সা, মূল্যবান দলিলপত্র, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত দু'জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে হোটেল মালিক দুরুদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। দুরুদ মিয়ার জামাতা জাবের আহমদ মিন্টু জানান, অগ্নিকান্ডের সময় বিদ্যুৎ ছিল না। অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হোটেল মালিক দুরুদ মিয়ার বসতঘর পরিদর্শন করেন। তিনি জানান ক্ষয়ক্ষতির বিষয়টি দেখেছি, জেলায় প্রস্তাব পাঠাবো এবং যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

ছাতকে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র, আহত ৯ জন

সিডনির লেকাম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে দুই পথচারী

ওসমানীনগরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার

গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

আহত এমপির পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ জাহাঙ্গীরের

ঐক্য গড়ার সনদ যেন বিভাজনের কারণ না হয়