সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নম্বর খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের হলরুমে সদ্য বিদায়ী কমিটির সভাপতি সেবুল আহমেদের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রব রাজু, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফারহান আহমেদ ও ফারুক আহমেদ লিটন, খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশনের সভাপতি হেলাল আহমেদ, খাজাঞ্চি ইউনিয়ন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল আহমেদ, ক্রীড়া সংগঠক ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান আহমেদ এবং সাধারণ সম্পাদক রহিম আলী।
এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের টিম ম্যানেজার, অধিনায়ক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে ২০২৬-২৭ মৌসুমের জন্য সভাপতি হিসেবে নোমান আহমেদ, সিনিয়র সহসভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সুমন আফ্রিদির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বশীলদের আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।