বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় জিআর মামলায় চার আসামি গ্রেপ্তার শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু জামালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বেড়েছে মণ্ডপ; তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে পৃথক অভিযান চালিয়ে ১৭৩ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টাভিত্তিক এসব অভিযান পরিচালনা করা হয়।

এসএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি, মাদক কারবারি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্তরা রয়েছেন।

পুলিশের তথ্যমতে, ২৬ সেপ্টেম্বর ৩২ জন, ২৭ সেপ্টেম্বর ৩৩ জন, ২৮ সেপ্টেম্বর ৪০ জন, ২৯ সেপ্টেম্বর ৩০ জন এবং ৩০ সেপ্টেম্বর ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ৫৯৭টি ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ হাজার ৪১২ কেজি ভারতীয় ফল, ১০৪টি কম্বল, ১ হাজার ৬০০টি চকলেট এবং ৪২ হাজার প্যাকেট বিড়ি জব্দ করা হয়েছে।

এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ২৯৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৩০৬টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় জিআর মামলায় চার আসামি গ্রেপ্তার

শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন

শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ

আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি

গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

জামালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বেড়েছে মণ্ডপ; তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী