বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার ধর্মপাশায় মোবাইল কোর্ট, দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বাটায় লুটপাটে আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

সিলেটে বাটার শোরুমে লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের এক নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম ইশতিয়াক নূর চৌধুরী জিহান।

গতকাল শুক্রবার রাতে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট নগরীর সুবিদবাজার এলাকার আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগে পূর্ব জিন্দাবাজার এলাকায় বাটার একটি আউটলেটে হামলা ও ভাঙচুর চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত, তখন জুতা লুটপাট করেন জিহান। ব্যাগে ভরে জুতা লুট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার রাতে জিহানকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে এবং সোর্সের মাধ্যমে জিহানের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি এয়ারপোর্ট এলাকায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিহানের বাবা মনিরুজ্জামান চৌধুরী একজন আওয়ামী লীগ নেতা। তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তবে মনিরুজ্জামানের পদ-পদবি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

▐ এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার

ধর্মপাশায় মোবাইল কোর্ট, দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা