মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে আওয়ামী লীগের ‘এজেন্ডা বাস্তবায়নকারী’ এখনো শিক্ষা বোর্ডের সচিব পদে! সিলেটে ভাড়া বাসার সিঁড়ি থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেয়ার সুপারিশ জাতিসংঘ কমিটির সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ তরুণ-তরুণী আটক রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

শাবিতে আবদুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে ৬০ কপি কুরআন বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে ৬০ কপি আল কুরআনুল করিম-এর সহজ তরজমা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ভবনের অডিটোরিয়ামে মরহুম আবদুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সবাইকে অর্থসহ কোরআন পড়তে হবে। আল কুরআনের শিক্ষা মানবজীবনে সঠিক দিকনির্দেশনা দিতে সহায়ক। এই তরজমার মাধ্যমে সহজে কুরআনের শিক্ষা গ্রহণ করতে পারবেন, যা চারিত্রিক ও নৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মতিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শায়খ এইচ এম শফিকুর রহমান আল-মাদানী অনূদিত 'আল কুরআনুল করিম-এর সহজ তরজমা' বিতরণের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে আওয়ামী লীগের ‘এজেন্ডা বাস্তবায়নকারী’ এখনো শিক্ষা বোর্ডের সচিব পদে!

সিলেটে ভাড়া বাসার সিঁড়ি থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার

স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেয়ার সুপারিশ জাতিসংঘ কমিটির

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ তরুণ-তরুণী আটক

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন

রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত