শনিবার, ২৫ জুলাই ২০২৬
শনিবার, ২৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পূর্বাচলের পর রূপগঞ্জ - ভিটেমাটি হারানোর দ্বিতীয় শঙ্কায় শত পরিবার নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে সাগরে পানিতে তলিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ-বাংলাদেশি ২ নারী আইসিসিবির শিক্ষামেলায় বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের ব্যাপক সাড়া জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’? কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি লিখিত অভিযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। যার অনুলিপি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও কুলাউড়ার ইউএনও বরাবরে দেয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তানজিল খান, শামীম আহমদ ও ফারহাদ হোসেন স্বাক্ষরিত লিখিত অভিযোগ থেকে জানা যায়, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হান্নান গত ২৪ জানুয়ারি মারা গেলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ শুন্য হয়। তার মৃত্যর একদিন পরে অর্থাৎ ২৫ জানুয়ারি  কলেজ পরিষদের সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে ৫ জন শিক্ষকের নামের একটি আবেদন প্রেরণ করেন। সেই আবেদনে এক নম্বরে মোহাম্মদ আবুল কালাম সহকারি অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ এবং ২ নম্বরে মো: আব্দুল বাকির নামোল্লেখ করা হয়। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য। জৈষ্ঠ্যতা নিয়েও রয়েছে জটিলতা। এছাড়া তালিকার ২ নম্বর ব্যক্তি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। এরা গত ৫ আগষ্টের চুড়ান্ত আন্দোলনের পূর্বে তাদের সংগঠনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি ধামকি এমনকি কলেজে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। এছাড়া নানা অনিয়ম ও দুর্নীতির সাথে তারা জড়িত।

গত ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কোন রকম যাচাই বাছাই না করে মোহাম্মদ আবুল কালামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়। যার ফলে কলেজে ছাত্র ও শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যা সংঘাতে রূপ নিতে পারে। ফলে কুলাউড়া উপজেলা সর্বোচ্চ বিদ্যাপীটে একজন সৎ ও নিরপেক্ষ ব্যক্তিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া প্রয়োজন।

এ ব্যাপারে কুলাউড়া সরকারি কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুলাউড়ার ইউএনও সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। আমি কুলাউড়ার ইউএনওর মাধ্যমে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এই সম্পর্কিত আরো

পূর্বাচলের পর রূপগঞ্জ ভিটেমাটি হারানোর দ্বিতীয় শঙ্কায় শত পরিবার

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী

ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে

অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে সাগরে পানিতে তলিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ-বাংলাদেশি ২ নারী

আইসিসিবির শিক্ষামেলায় বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের ব্যাপক সাড়া

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত