শনিবার, ২৫ জুলাই ২০২৬
শনিবার, ২৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে সাগরে পানিতে তলিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ-বাংলাদেশি ২ নারী আইসিসিবির শিক্ষামেলায় বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের ব্যাপক সাড়া জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’? কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি আগামী ১৫মার্চ কুলাউড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান। 

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আফতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শারমিন ফারহানা জেরিন, থানার এসআই মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল আউয়াল প্রমুখ। 

স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন আগামী ১৫ মার্চ কুলাউড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ৬ থেকে ১১ মাস বয়সের ৪ হাজার ৮৩৫ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩৯হাজার ৭৭৫ জন শিশুকে ৩১৩টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিন যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে।

এই সম্পর্কিত আরো

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী

ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে

অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে সাগরে পানিতে তলিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ-বাংলাদেশি ২ নারী

আইসিসিবির শিক্ষামেলায় বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের ব্যাপক সাড়া

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন