শনিবার, ২৫ জুলাই ২০২৬
শনিবার, ২৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে সাগরে পানিতে তলিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ-বাংলাদেশি ২ নারী আইসিসিবির শিক্ষামেলায় বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের ব্যাপক সাড়া জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’? কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম শাওন ভুইঁয়া, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, কোম্পানীগঞ্জ উপজেলার ২০ জন রেজিলিয়ান্স ভলান্টিয়ার সদস্য, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের রেজিলিয়ান্স অফিসার সোহেল রানা এবং এফআইভিডিবি (ডব্লিউএলসিআর)-এর ইউনিয়ন মবিলাইজার সাবিকুন্নাহার ও প্রোগ্রাম মনিটর ইয়াছমিন খানম। র‍্যালি শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলার রেজিলিয়ান্স ভলান্টিয়ার ২০ জন সদস্য স্কুলের ছাত্র- ছাত্রীরাসহ আরও অন্যান্যরা অংশগ্রহণ করেন।  

আলোচনা সভায় রেজিলিয়ান্স ভলান্টিয়ার সদস্যরা তাদের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা উপস্থিত সকলের সাথে শেয়ার করেন। ফায়ার সার্ভিসের প্রতিনিধি মোহাম্মদ খায়রুল আলম ভলান্টিয়ার সদস্যদের কাজের প্রশংসা করে দুর্যোগকালীন সময়ে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে মোহাম্মদ খোরশেদ আলম প্রধান দুর্যোগ মুহূর্তে বিশুদ্ধ পানির ট্যাবলেট সংগ্রহ ও ব্যবহারের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।  

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহার বলেন, জলবায়ু পরিবর্তন আরও ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের উপর মানুষের হাত না থাকলেও প্রস্তুতি থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা প্রশমন করা সম্ভব। তাই ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ছাড়াও যে কোন দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি থাকতে হবে।

এই সম্পর্কিত আরো

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে সাগরে পানিতে তলিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ-বাংলাদেশি ২ নারী

আইসিসিবির শিক্ষামেলায় বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের ব্যাপক সাড়া

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন