মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’ জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার তোফায়েল আহমেদ মারা গেছেন
advertisement
সিলেট বিভাগ

আল্লাহ’র আইন ছাড়া মানুষের কল্যাণ সম্ভব নয় : এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুবু জুবায়ের বলেছেন, মানুষের তৈরী করা আইন দিয়ে, মানুষের তৈরী করা কোন ব্যবস্থা দিয়ে মানুষের কল্যাণ করা সম্ভব নয়। মানুষের কল্যাণের জন্যে মানবজাতীর কল্যাণের জন্য আল্লাহ আইন ছাড়া, বিধান ছাড়া মানুষের কল্যাণ কোন অবস্থাতেই সম্ভব নয়। কোরআন নাজিলের মাধ্যমে আমাদের সব কিছু ব্যবস্থা করেছেন মহান আল্লাহ। তিনি বুধবার (৫ মার্চ) বিশ্বনাথে হরমুজ আলী ও তারা বিবি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগেও যুক্তরাজ্য প্রবাসী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালামের ব্যবস্থাপনায় আল-হাবিব কমিউনিটি সেন্টারে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুক্তরাজ্য প্রবাসী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালামের সভাপতিত্বে বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা জামায়াতের অফিস সহকারী সেক্রেটারী আব্দুল কাইয়ুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাষ্ঠার ইমাদ উদ্দিন, খেলাফত মজলিস সিলেটে জেলা সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, বিশ্বনাথ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আহমদ রাজু। এসময় বিশ্বনাথ উপজেলা, পৌর জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ

আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা

সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা

ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান

সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার

তোফায়েল আহমেদ মারা গেছেন