শনিবার, ২৫ জুলাই ২০২৬
শনিবার, ২৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’? কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন - তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে হাওরের বাঁধ পরিদর্শনে পাউবোর বোর্ড সদস্য

সুনামগঞ্জে হাওরের বাঁধ পরিদর্শনে নূরুল আফিন্দীর নেতৃত্বে পাউবোর মনিটরিং টিম।  সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বাঁধ বেড়িবাঁধ পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিচালনা কমিটির  সদস্য নুরুল হক আফিন্দী।  গতকাল মঙ্গলবার দিনব্যাপী পরিদর্শন করেন, জামালগঞ্জের হালির হাওরের ৬, ৭ ও পাগনার হাওরের বগখালী ক্লোজারের ৩৯ ও ৪০  নম্বর পিআইসি, ধর্মপাশা উপজেলার ১২, ১৩ ও ৩১(ক্লোজার) নম্বর পিআইসি এবং মধ্যনগর উপজেলার ১৮ (ক্লোজার) ও ১৯ নম্বর পিআইসির কাজ। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ,পাউবোর সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, পাউবোর জামালগঞ্জ উপজেলার উপ সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, ধর্মপাশা উপজেলা সহকারী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, মধ্যনগর উপজেলার সহকারী প্রকৌশলী নূর আলম, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদের সম্পাদক অঞ্জন পুরকায়স্থ,জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত  জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি আফরোজ রায়হান, দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিনিধি কর্ণ বাবু প্রমূখ। 

অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ বলেন, যে সমস্ত ক্লোজারে এখনো জিও টেক্স মোড়ানো হয়নি, অচিরেই তা বাস্তবায়ন করতে হবে। বাঁধের কাজে কোন ধরনের অনিয়মের সুযোগ নেই।
 
পাউবোর বোর্ড সদস্য নূরুল হক আফিন্দী বলেন, তিন উপজেলার বেড়ি বাঁধের কাজ ঘুরে দেখলাম। বাঁধের কাজ মোটামুটি সন্তোষজনক। যে সমস্ত বাঁধে জিও টেক্স ও দূর্বাঘাস লাগানো হয়নি, সে বাঁধের কাজ  দ্রুত গতিতে সম্পন্ন করতে হবে। কোন ধরনের অজুহাত দেখিয়ে কাজে অবহেলা করা যাবে না। হাওরের ফসল না উঠা পর্যন্ত প্রত্যেক পিআইসিকে বাঁধে তদারকি অব্যাহত রাখতে  হবে।  পাশাপাশি জেলা ও উপজেলা মনিটরিং টিমকে নজরদারি রাখার আহবান জানাচ্ছি।

এই সম্পর্কিত আরো

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন

বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব

মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল