মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’ জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার তোফায়েল আহমেদ মারা গেছেন
advertisement
সিলেট বিভাগ

৪ মার্চ, এক যুগে পদার্পণ করবে বিয়ানীবাজার সূচনা পরিষদ

একটি সাহিত্যধর্মী সামাজিক সংগঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪ মার্চ। এদিন এক যুগে পদার্পণ করবে সংগঠনটি। ২০১৩ খ্রিস্টাব্দের এই দিনে সংগঠনের জন্ম হয়। তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় তাঁর চাচাতো ভাই এমদাদুল হক চৌধুরী ইমনের সহযোগিতায় পারিবারিক উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। যাত্রা পরবর্তী কালে সমাজকর্মী সেলিম উদ্দিন, এবাদুর রহমান ও মু. আব্দুল আউয়ালসহ অনেকে সংগঠনের সাথে সংযুক্ত হন। ২০১৬ খ্রিস্টাব্দ থেকে সমাজকর্মী শফিউর রহমান সহ সাহিত্যকর্মী ও সমাজকর্মীদের সহযোগিতায় উপজেলা ব্যাপী সংগঠনের যাত্রা পথ ক্রমশঃ হতে থাকে। পরবর্তীতে বিভিন্ন কারণে সংগঠনের কার্যক্রম ২ বছর বেগমান না থাকলেও ২০২০ খ্রিস্টাব্দ থেকে করোনা পরিস্থিতির মাঝেও সংগঠনের নতুন প্রাণ পায় বিশিষ্ট সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরীর হাত ধরে। 

সংগঠনের যাত্রাকে বেগমান করতে বিভিন্ন সময়ে পাশে থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন সংগঠনের উপদেষ্টা ও পরিচালকসহ দায়িত্বশীলবৃন্দ। তাঁরা হলেন- জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, রোকসানা বেগম লিমা ও জেসমিন বেগম, জাতীয় পর্যায়ের সাংবাদিক আজিজুল পারভেজ, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ফখরুল ইসলাম দেলোয়ার ও হাজ্বী আব্দুল খালিক লালু, বিয়ানীবাজার থানার সাবেক ওসি হিল্লোল রায়, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইমাম আব্দুল মালীক আল মহসিন ও সাদিক রহমান বকুল, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়ছল আহমদ, এবি মিডিয়া গ্রুপের সিইও রিজু মোহাম্মদ, সিওও বিশিষ্ট সাংবাদিক আহমেদ ফয়সাল, ফ্রান্স প্রবাসী সাংবাদিক শাবুল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মৌলুদুর রহমান, বিটিভির গীতিকার আহমদ হোসেন খান সহ রাজনৈতিক, সাংবাদিক ও সাহিত্যিক নেতৃবৃন্দ। 

সাংগঠনিক কাজ সম্পৃক্ত হয়েছেন সমাজকর্মী আক্তার হোসেন, আমিনুল হক চৌধুরী, আবিদ হোসেন চৌধুরী, মাহমুদ হোসেন, রাকিব আহমদ, সাদিক হোসেন রিফাত, তাফরিদ হোসেন চৌধুরী, আবু ফাহিম মাহমুদ, ইমরান আহমদ ফারুক, শাহান আহমদ তামিম, সালমান আহমদ রাফি সহ আরো অনেকে। 

কিশোরীদের নিয়েও কাজ করছে সংগঠনটি। এখানে চিত্রশিল্পী রেজওয়ানা সাদিয়া, সাহিত্যকর্মী রমজানা চৌধুরী, বুশরা বেগম ও সাহিদা আক্তার সাহী এবং সমাজকর্মী তাহেরা তিন্নি ও এসএ তানিয়া সহ অনেক কিশোরী সক্রিয় হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। 

বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন সামাজিক কার্যক্রমের সক্রিয় অংশ গ্রহণের পাশাপাশি সাহিত্য চর্চায় সবসময় বেগমান রয়েছে সংগঠনটি। ইতোমধ্যে ১৫ টি শিশু কিশোর ত্রৈমাসিক সাময়িকী সংখ্যা প্রকাশ করা হয়েছে। 

পরিষদের উদ্যোগে করোনা ও বন্যাকালে সবমিলিয়ে লক্ষাধিক টাকা অসহায় ও দুস্তদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও সবসময় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীসহ ও গৃহ নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। 

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কিন্তু পরিষদের আহবায়ক আলতাফ হোসেন চৌধুরী লন্ডনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। শীঘ্রই দেশে আগমনের পর অনুষ্ঠিত হবে এই আয়োজন।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ

আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা

সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা

ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান

সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার

তোফায়েল আহমেদ মারা গেছেন