মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’ জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার তোফায়েল আহমেদ মারা গেছেন
advertisement
সিলেট বিভাগ

মাজার জিয়ারতের মাধ্যমে ৬ থানা বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম শুরু

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভুমি সিলেট হচ্ছে বিএনপির ঘাঁটি। জনআকাঙ্খা পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য দল এবং সব অঙ্গ দল ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের মাঝে সক্রিয় হতে এবং কথা ও কাজে জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনে কাজ করতে হবে। একইসঙ্গে দলীয় নীতি, আদর্শ, কর্মসূচি বাস্তবায়নে অবহেলা এবং দুর্নীতি-অনাচারসহ গণবিরোধী সব কর্মকান্ড ও অভ্যন্তরীণ দ্ব›দ্ব থেকে বিরত থাকতে হবে।


তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মৌলিক অধিকার থেকে এদেশের জনগণকে প্রায় দেড় যুগ বঞ্চিত রাখা হয়েছে। দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অযৌক্তিক ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সংশ্লিষ্ট্রদের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 


শনিবার (১ মার্চ) বাদ আসর সিলেট মহানগর বিএনপির আওতাধিন কোতোয়ালি, জালালাবাদ, শাহপরাণ, বিমানবন্দর, দক্ষিণ সুরমা ও মোগলবাজার নবগঠিত আহবায়ক কমিটির হযরত শাজজালাল (রহ.) মাজার জিয়ারত ও দোয়ার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের শুরু প্রাক্ককালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।  


এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, এখনও ফ্যাসিস্টদের দোসররা ও দেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে এক যোগে কাজ করতে হবে।


এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা কমিটির আহ্বায়ক হলেন ওলিউর রহমান চৌধুরী সুহেল, বিমানবন্দর থানা কমিটির আহ্বায়ক আব্দুল কাদির সমসু, জালালাবাদ থানা কমিটির আহ্বায়ক শহীদ আহমদ, শাহপরাণ থানা কমিটির আহ্বায়ক আব্দুল মুনিম, দক্ষিণ সুরমা থানা কমিটির আহ্বায়ক ডা. এনামুল হক, মোগলবাজার থানা কমিটির আহ্বায়ক আব্দুল হাসনাত, বিমানবন্দর থানা কমিটির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, শাহপরাণ থানা কমিটির সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু, জালালাবাদ থানা কমিটির  সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, দক্ষিণ সুরমা থানা কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ, মোগলবাজার থানা কমিটির আহ্বায়ক সদস সচিব জামাল আহমদ।


দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং সা¤প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসার আলীসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ

আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা

সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা

ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান

সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার

তোফায়েল আহমেদ মারা গেছেন