বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে ‘কোরআন অবমাননা’: অভিযুক্ত যুবক আটক

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: 
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পবিত্র কোরআন শরীফে পা দিয়ে অবমাননার দায়ে আকাশ দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

আকাশ দাস উপজেলা সদর এলাকার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আকাশ দাস নামে এক যুবক পবিত্র কোরআন শরীফে পা দিয়ে একটি ছবি ফেসবুকে আপলোড করেন। এ সংবাদ তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে ওই যুবককে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় এলাকার ক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহবান জানান তাঁরা।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি কলিম উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা জামায়াতে ইসলামীর  আমীর তোফায়েল আহমেদ খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে সুনামগঞ্জবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। 

এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে জানিয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার তনু জানান, পুলিশ, সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সবাইকে ধৈর্য সহকারে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪