মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’ জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার তোফায়েল আহমেদ মারা গেছেন
advertisement
সিলেট বিভাগ

দূর্ভোগের নাম ভূমি অফিস

দুই মাস ধরে তাহিরপুরে নেই এসিল্যান্ড,জনবল সংকটে চরম দুর্ভোগ

গত দুই মাস ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) নেই। শুধু উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড)পদটিই শুন্য নয় সহকারী কমিশনার ভূমি অফিসেও জনবল সংকট রয়েছে। এতে করে নামজারীসহ নানান কাজে চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলা বাসী।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলা সহকারী কমিশনার ভূমি পদে যোগদান করেন শামস সাদাত মাহমুদউল্লাহ ৩ মার্চ ২৪ ইং সালে। তিনি একেই বছরের ৩১শে ডিসেম্বর বদলী হয়ে অন্যত্র চলে যান এর পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।  তিনি নিজ দাপ্তরিক কাজ সহ বিভিন্ন কারনে দিনভর ব্যবস্থ থাকায় ভূমি অফিসে খুব কম সময় দিতে পারছেন। যার ফলে গুরুত্বপূর্ণ নামজারীসহ অন্যান্য কাজ সমাধানে চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপকার ভোগীগন।

আরও খোঁজ নিয়ে জানা গেছে,ভূমি অফিসে যে কটি পদ রয়েছে তার মধ্যে কানুনগো ১ টি পদের মধ্যে একটিই শুন্য,প্রধান সহকারী/নাজির/অফিস সহকারী/মিউ সহ: ৬ টি পদ থাকলেও এই উপজেলা থেকে দুজন প্রেশনে অন্য উপজেলায় কর্মরত রয়েছে,সার্ভেয়ার দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য,জারীকারক দুটি পদের মধ্যে দুটিই শুন্য,চেইনম্যান দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য। এছাড়াও উপজেলার ২ টি ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে ইউনিয়ন ভূমি অফিস তাহিরপুর সদর এ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১টি  পদের মধ্যে ১টি ও উপ-সহকারী কর্মকর্তা দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য ও ইউনিয়ন ভূমি অফিস ডিহিভাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১টি পদের মধ্যে ১ টিই শুন্য ও উপ-সহকারী কর্মকর্তা দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য রয়েছে রয়েছে দীর্ঘদিন ধরে। যার ফলে কর্মরতগন তাদের কাজ সঠিক ভাবে পালন করতে পারছেন না।

দলীল লেখক আলা উদ্দিল জানান,এসিল্যান্ড না থাকায় নামজারী করা যাচ্ছে না,এতে করে জমি জমা বিক্রি কমে গেছে। অনেকেই ব্যাংক থেকে লোন নিতে পারছে না। এদিকে আগে সাপ্তাহে দলিল হত ৭০-৮০টি এখন হচ্ছে ৪০-৫০টি। এতে করে সরকারের রাজস্ব বঞ্চিত হচ্ছে অপর দিকে জনগন দূর্ভোগ পোহাচ্ছে।

উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন বাগলী,বড়ছড়া থেকে আসা জামিল মিয়া,শাহাদত আলী,আল আমিন,নুর ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামজারী করতে আসা লোকজন জানান,এত দুর থেকে এসেছিলাম নামজারী করতে এখন শুনি এসিল্যান্ড স্যার নাই। তিনি গত দু মাস ধরেই নাই। না থাকায় দূর্ভোগে আছি। এছাড়াও জনবল সংকট থাকায় ভূমি অফিসের কাজেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

ভূমি অফিস গুলোতে কর্মরতগন জানান,একে ত জনবল নেই, এর মধ্যে এসিল্যান্ড স্যার নেই। তিনি না থাকায় জনগন তাদের কাংখিত সেবা থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি আমাদেরও দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান,এসিল্যান্ডসহ শুন্য পদ গুলো পূরনের জন্য আমি আমার উর্ধবতন কর্মকর্তাদের জানিয়েছি।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ

আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা

সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা

ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান

সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার

তোফায়েল আহমেদ মারা গেছেন