শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু

নিহত ওই যুবকের নাম মো.রাসেল মিয়া (৩২)। তিনি নয়াহালট গ্রামের মো.সাহিদের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নিহত রাসেল তার গ্রামের বাড়ি নয়াহালট থেকে রাতের খাবার খেয়ে একই গ্রামে গরম শাহ্ বাৎসরিক ওরশ দেখার উদ্দেশ্য ঘর থেকে বেড়িয়ে যান। পরে ভোর ৪ টায় ওই গ্রামের আকাশ ও হোসাইন নামের দুজন ব্যক্তি রাসেলকে অসুস্থ অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের চিকিৎসক মৃতের বিষয়টি তার পরিবারকে জানানোর জন্য ওই দুই ব্যক্তিকে বলেন। তখন রাসেলকে হাসপাতালে নিয়ে যাওয়া ওই দুই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরে দীর্ঘক্ষণ নিহত রাসেলের পরিবারের কোনো লোকজন না আসায় কর্তব্যরত চিকিৎসক জামালগঞ্জ থানাকে অবগত করেন। খবর পেয়ে জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সুপ্রাংশু দে দিলু হাসপাতালে গিয়ে নিহত রাসেলের পরিচয় সংগ্রহ করে পরিবারের সাথে যোগাযোগ করে রাসেলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহত রাসেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার