বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১৩জন গুলিবিদ্ধ

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ওই গ্রামের নুনু মিয়া চৌধুরী ও সুমন চৌধুরীর লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ হয়েছেন সুমন চৌধুরীর পক্ষের ইসলাম উদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩০) ও জুয়েল মিয়া (৪০), দরাজ মিয়ার ছেলে মহিবুর মিয়া (২৫), আকমল চৌধুরীর ছেলে আঞ্জু মিয়া চৌধুরী (২০), মৃত মবশ্বির চৌধুরীর ছেলে আকমল চৌধুরী (৬০) ও কনর মিয়া চৌধুরী (৫০), নুরুল চৌধুরীর ছেলে শুভ চৌধুরী (২৭), মৃত মধু মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৬৫), আকমল চৌধুরীর ছেলে আবেদ চৌধুরী (২৫), রইছ উদ্দিনের ছেলে জুবেদ (৩৮), আব্দুল কাইয়ুমের ছেলে মোর্শেদ (৪২)। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।


এছাড়া নুনু মিয়া চৌধুরীর পক্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন নুনু মিয়া চৌধুরীর ছেলে তাজিম চৌধুরী (২২), মৃত শফাত উল্লার ছেলে রাবেল মিয়া (২৭)। তাদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাসিন্দা নুনু মিয়া চৌধুরী ও সুমন চৌধুরীর লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি, ভাংচুরসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের কয়েকটি মামলা রয়েছে। এর জের ধরে মঙ্গলবার বিকেলে দুইপক্ষের লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুমন চৌধুরীর পক্ষের ১১ জন ও নুনু মিয়া চৌধুরীর পক্ষের ২ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রশান্ত তালুকদার জানান, গুলিবিদ্ধ ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ঘটনাস্থল থেকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মোবাইল ফোনে জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের ধরতে অভিযান চলছে। গ্রামের পরিবেশ বর্তমানে স্বাভাবিক আছে।

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪