শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে বিভাগীয় কমিশনার

বর্তমান সরকার দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। মানবিক সমাজ ও দেশ গড়তে সহযোগীতার মনোভাব নিয়ে অবহেলিতদের পাশে সকলকে দাঁড়াতে হবে। বর্তমান সরকার দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর। সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে হবে। সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব হবে।

তিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৩য় পর্যায়ের মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এস ও এস চিলড্রেন্স  ভিলেজ সিলেট এর সহকারী পরিচালক ও ইনচার্জ মো. মাজহারুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, ওসমানী নগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি। 

এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট’র সহকারী পরিচালক তানবীর আহমদ এর পরিচালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা এবং এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট এর  অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদান শেষে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট প্রাঙ্গণে তারুণ্যের ফুটবল উৎসবের প্রীতি ফুটবল ম্যাচের বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরন করেন।

পরে তিনি এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট’র কয়েকটি আবাসিক কক্ষ ঘুরে দেখেন ও শিশুদের সাথে কিছু সময় কাটান।  

উল্লেখ্য, সিলেটে ২০২৪ সনের ভয়াবহ বন্যা কবলিত মানুষের কল্যাণে এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা নামক  প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার ৩হাজার টি পরিবারের মধ্যে ১কোটি ২৫ লাখ, ৪৫ হাজার টাকা সহযোগিতা করা হবে। ২৯ জানুয়ারি এ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মোট ৫৬৫ টি পরিবারকে ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়ত প্রদান করা হয়। যার মধ্যে ৩৮ জনকে জীবিকায়নের জন্য ৬হাজার টাকা, ১৯ জনকে গৃহনির্মান সহায়তা বাবদ ৫ হাজার টাকা এবং ৫০৮ জনকে খাদ্য নিরাপত্তা সহায়তা বাবদ সাড়ে চার হাজার টাকা প্রদান করা হয়। প্রথম পর্যায়ে ৩ টি সহায়তা বাবদ মোট ২৪ লক্ষ ১৫ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়। ২য় পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মোট ৪২৫ টি পরিবারকে সহযোগীতা করা হয়।

৩য় পর্যায়ে ৪১৫টি পরিবারের মধ্যে সহায়তা বাবদ ২১ লাখ ৪৩ হাজার টাকা বিতরণ করা হবে। 

এই সম্পর্কিত আরো

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার