বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড! দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা
advertisement
সিলেট বিভাগ

পিআইবির মহাপরিচালক দু’দিনের সফরে সিলেট আসছেন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক ফারুক ওয়াসিফ দু’দিনের সফরে সোমবার সকালে সিলেট আসছেন।


ঢাকা থেকে ফ্লাইটে সকাল সাড়ে ৭টার তিনি ওসমানী বিমানবন্দরে এসে পৌছাবেন। তাঁর সফরসঙ্গী রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি বিশিষ্ট পেশাজীবী নেতা ওবায়দুর রহমান শাহীন।


সিলেট পৌছে সোমবার সকাল সাড়ে ৯টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এর সহযোগিতায় ‘সাংবাদিকতা কার জন্য?’ বিষয়ক আলোচনা সভা অনুষ্টিত হবে। এতে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ মূল আলোচক হিসাবে যোগদান করবেন। এছাড়া, নির্ধারিত আলোচক হিসাবে অংশ নেবেন- মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, ওবায়দুর রহমান শাহীন ও মুকতাবিস উন-নূর।


পরের দিন মঙ্গলবার থেকে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে ৩ দিনব্যাপী পিআইবির সাংবাদিকতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ১০টায় পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।


অনুষ্ঠানে আমন্ত্রিত সূধীজন এবং প্রশিক্ষণ কর্মশালায় তালিকাভুক্ত সাংবাদিকদের যথাসময়ে অংশগ্রহণের জন্য এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ অনুরোধ জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড!

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা