বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড! দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা
advertisement
সিলেট বিভাগ

হাওর পাড়ের শিক্ষার মান বাড়াতে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে : ডা. ননী ভূষণ

হাওর পাড়ের পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে শিক্ষার মান বাড়াতে সবাই মিলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানিয়েছেন ডা. ননী ভূষণ তালুকদার।

রবিবার(২৩ ফেব্রুয়ারি)সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুণী সান্নিধ্যে মতবিনিময় সভা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।

বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও এই গুণীজন আরও বলেন,ছেলে মেয়েদেরকে লেখা পড়ায় ভাল করাতে হলে পড়াশোনায় মনোযোগী করাতে গুরুত্ব দিতে হবে। ভাল কাজে তাদের আগ্রহী করে গড়ে তুলে হবে। তাহলে তারাও ভাল ফলাফল করবে। তারাও একদিন ডাক্তার, জজ,ব্যারিষ্টার,মন্ত্রীও হতে পারে নিজ নিজ গুনে। 

তিনি জানান,শিশুরা পরিবারের বাবা মা সহ অভিভাবকদের ফলো করে,তারাই শিশুদের প্রথমেই ন্যায় নীতি ও ভাল কাজে আগ্রহী হওয়ার কারীগড় এরপর বিদ্যালয়ের শিক্ষকদের ফলো করেই তারা বড় হয়। শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে আর ভাল কাজে এবং পড়াশুনোয় মনোজোগি করতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। 

বিদ্যালয়ের ব্যবস্থাপনায় অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার লিটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বুলচাঁন উচ্চ বিদ্যালয়ের নুরুল আবেদিন,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে,বিকাশ তালুকদার,ক্রিড়া শিক্ষক আব্দুস শহীদ,সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল মা গন উপস্থিত ছিলেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা গুলো বলেন। পরে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

এই সম্পর্কিত আরো

চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড!

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা