বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড! দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা
advertisement
সিলেট বিভাগ

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ, আহত ১

সুনামগঞ্জের জামালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়ে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে (১২ টা ১ মিনিটে) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করতে যান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, জামালগঞ্জ থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন, জামালগঞ্জ প্রেসক্লাব, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ২১শের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন থেকে দায়িত্বে থাকা সঞ্চালক তার হ্যান্ড মাইকে প্রথমে শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলা প্রশাসনের নাম ঘোষনা করেন। এরপরই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের জন্য বলা হয়।  প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ঘোষনা করলে শহীদ মিনারে ফুল নিয়ে যান উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ কর্মীরা। এসময় হঠাৎ করে হট্টগোল সৃষ্টি হয়। এতে মুহুর্তেই দু'পক্ষ হাতাহাতি-মারামারি শুরু হয়।


এতে নয়াহালট গ্রামের মৃত তহুর মিয়ার ছেলে ফারহান আলমের মাথায় গুরুতর আঘাত পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, এরকম জাতীয় একটি দিবসে শহীদ মিনারে অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক। 

এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার সময় উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তার সামনেই বিএনপির দুগ্রুপের মধ্যে হাতাহাতি -মারামারি শুরু হয়। পরে পুলিশ নিয়ন্ত্রণে আনেন। এব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড!

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা