মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’ জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার তোফায়েল আহমেদ মারা গেছেন
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মৌলভীবাজারের কুলাউড়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 


শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন। 

এসময় সরকারি/বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

এ ছাড়াও কুলাউড়ার ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮টায় শহরে প্রভাতফেরি ও সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন। 

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, পৌর আমির মো. রুহুল আমিন রইয়ব, বিএনপি নেতা মুরাদ আহমদ, সাংবাদিক নাজমুল বারী সোহেল, এস আর অনি চৌধুরী ও হাবিবুর রহমান হোসাইন, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি লিংকন তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা নাহিদুর রহমান, আদনান চৌধুরী, ইব্রাহিম আলী ও মো. জাকির প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ

আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা

সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা

ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান

সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার

তোফায়েল আহমেদ মারা গেছেন