মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’ জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার তোফায়েল আহমেদ মারা গেছেন
advertisement
সিলেট বিভাগ

আল্লাহ-রাসূলের শানে কটুক্তির প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটুক্তি ও সোহেল হাসান গালিব কর্তৃক রাসূল (সা.) কে অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ‍ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে ফ্যাসিস্ট রেজিমের র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক বন্দী ধর্ষণের বিচার চেয়েছেন তারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুমআ বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে, কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সজিব মিয়া, বিএমবি বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, লোক প্রশাসন বিভাগের আব্দুস সবুর ও সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আল্লাহর শানে বেয়াদবি ও রাসুলকে অবমাননা করে রাখাল রাহা ও সোহেল হাসান গালিব আমাদের কলিজায় আঘাত দিয়েছে। বাংলার তৌহিদি জনতা এ বিষয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে ও বিগত বছরগুলোতে জনগণের পক্ষে কথা বলেছে তৌহিদী জনতা। কোনো নাস্তিক, কোনো সুশীল, কোনো বাম রাম এ দেশের জনগণের পক্ষে কথা বলে নাই। তারা শুধু সুবিধা ভোগ করেছে। রাখাল রাহা ও সোহেল হাসান গালিবকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আইনে বিচার করা হোক। এছাড়া র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনকে ধর্ষণের দায়ে ফাঁসি দেওয়া হোক। অন্তর্বর্তী সরকারকেই এ বিচার নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, আগামীতে যদি আল্লাহ ও নবীর শানে কেউ বেয়াদবি করার দুঃসাহস দেখায়, তাহলে এ দেশের তৌহিদী জনতা তাদের চোখ উপড়ে ফেলবে। কোনো আল্লাদ্রোহীদের ঠাঁই এ দেশে হবে না।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ

আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা

সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা

ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান

সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার

তোফায়েল আহমেদ মারা গেছেন