মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৮ দিন পর চট্টগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার প্রায় আট দিন পর এক বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলী চুনু মিয়া (৭৩)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বিকেল ৫টার দিকে তিনি নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে মরদেহ চট্টগ্রামের আনজুমানে মফিজুল কবরস্থানে দাফন করা হয়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে নিহতের ছেলে জাবের আহমদ চট্টগ্রামে গিয়ে মরদেহটি তার বাবার বলে নিশ্চিত করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরো