শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ৩১ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে যে কারণে

সিলেট মহনগরীর বিভিন্ন এলাকা থেকে ৩১ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, সরকারি নির্দেশনা অমান্য করে তারা সন্ধ্যার পরও নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছিলেন।

শনিবার (১৮ এপ্রিল) এসএমপির ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। তারা জানায়, শুত্রুবার  (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর থেকে চলা অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানী সাশ্রয়ে সরকার ঘোষিত নীতি অনুযায়ী, সিলেট মহানগরীতে জরুরি সেবা ছাড়া অন্যসব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

কিন্তু কিছু ব্যবসায়ী এই আইন অমান্য করে দোকান খোলা রাখছেন- এমন সংবাদের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩১ জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে সোর্প করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও গণমাধ্যম র্কমর্কতা মো. মনজুরুল আলম।

এই সম্পর্কিত আরো