ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসটিএম ফখরুল ইসলামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধানে এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন যুক্তরাজ্যের করবী বারাহ কাউন্সিলের টানা দুইবারের সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান আছকির, ওসমানীনগর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ আব্দুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টরা।
সভায় দীর্ঘ আলোচনা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর শর্তসাপেক্ষে সমস্যার সমাধান করা হয়। এতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।