শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আর্জেন্টাইনরা ‘গাধার মাংসের মূল্যায়ন করতে জানে না’, আক্ষেপ সিনেটরের নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা সিলেটের বিভিন্ন এলাকায় রোববার বিদ্যুৎ থাকবে না অস্ট্রেলিয়ায় মসজিদ প্রকল্পে বাংলাদেশিদের রেকর্ড অনুদান খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সমস্যা সমাধানে জরুরি সভা অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ: এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন দিরাইয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসব অনুষ্ঠিত জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে নুর জামাল (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পাগনার হাওরের করতোলা এলাকায় হ্যান্ডট্রলিতে ধান তোলার সময় হঠাৎ বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর জামাল সদর ইউনিয়নের চাঁনপুর (গজারিয়া হাটি) গ্রামের আমির আলীর ছেলে। আহত তোফাজ্জল হোসেন (২২) একই গ্রামের জালাল মিয়ার ছেলে এবং তিনি নিহতের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাওরে কাটা ধান ট্রলিতে তোলার সময় আকস্মিক বজ্রপাতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত তোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী।

অপরদিকে, একই দিনে উপজেলার ভীমখালী ইউনিয়নের চাঁন্দবাড়ি গ্রামের একটি স্কুল মাঠে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আকস্মিক বজ্রপাতের সময় বাবুল মিয়া ও রুকুল মিয়ার গাভী দুটি মাঠে চরছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই গাভী দুটি মারা যায়।

স্থানীয় প্রশাসন বজ্রপাতের সময় খোলা স্থানে কাজ না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এই সম্পর্কিত আরো

আর্জেন্টাইনরা ‘গাধার মাংসের মূল্যায়ন করতে জানে না’, আক্ষেপ সিনেটরের

নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

সিলেটের বিভিন্ন এলাকায় রোববার বিদ্যুৎ থাকবে না

অস্ট্রেলিয়ায় মসজিদ প্রকল্পে বাংলাদেশিদের রেকর্ড অনুদান

খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সমস্যা সমাধানে জরুরি সভা অনুষ্ঠিত

হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ: এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিরাইয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসব অনুষ্ঠিত

জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু