মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজনরা অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, দেশ রূপান্তর জেলা প্রতিনিধি এস আর চৌধুরী অনি, রূপালী বাংলাদেশ প্রতিনিধি আশিকুল ইসলাম বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবকরা। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন। দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।