বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা শেষ পর্ব - স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল ৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের
advertisement
সিলেট বিভাগ

আমার মন পড়ে থাকে আপনাদের কাছে :

চুনারুঘাটে আবেগাপ্লুত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

"আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদটি একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার। বাড়ি, গাড়ি, সম্মান- সবই আছে। কিন্তু এত সুযোগ-সুবিধার মাঝেও আমার মন পড়ে থাকে আপনাদের কাছে। আমি এসব চাইনি, চেয়েছিলাম আপনাদের ভালোবাসা এবং আপনাদের সঙ্গে থাকতে। আপনাদের ভালোবাসাই আমার বড় পাওয়া

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চুনারুঘাট উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় কান্নাজড়িত কণ্ঠে আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নব-নিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

নিয়োগ পাওয়ার পর তিনি প্রথমবারের মতো নিজ এলাকা হবিগঞ্জ-৪ মাধবপুর ও চুনারুঘাটে এসে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তব্যের এক পর্যায়ে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন- নিয়োগ পাওয়ার পর গত পাঁচ দিনে আমি পাঁচ ঘণ্টাও ঘুমাতে পারিনি। এই দায়িত্ব অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সততার সঙ্গে এ দায়িত্ব পালন করার তাওফিক দেন। আমি যেন আমার মাননীয় প্রধানমন্ত্রীর মূখ উজ্জ্বল করতে পারি ও এই পদের পবিত্রতা রক্ষা করতে পারি। এবং আল্লাহ যেন আমাকে এ চেয়ারে বসাইয়া আমারে দিয়া যেন কোন পাপ কাজ না করায়। আমি আমার দায়িত্ব পালনকালে আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সততার সাথে এই চেয়ারের পবিত্রতা যাতে রক্ষা করে।

নিজের সাদামাটা জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, আমার অর্থকড়ির কোনো প্রয়োজন নেই। আমি গরিব মানুষ, গরিব হিসেবেই আপনাদের মাঝে থাকতে চাই। আল্লাহ যা ভালো মনে করেছেন, সেটিই আমার নসিবে রেখেছেন। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বক্তব্যের একপর্যায়ে চিফ প্রসিকিউটর কান্নায় ভেঙে পড়লে উপস্থিত নেতাকর্মীরাও আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন। এর আগে চুনারুঘাটে পৌঁছালে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল হাই, এডভোকেট তানজিলা, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব লুৎফুর রহমান জালালসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। সভা শেষে তার সাফল্য ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সম্পর্কিত আরো

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

শেষ পর্ব স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা

লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা

জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের