বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা শেষ পর্ব - স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল ৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা
advertisement
সিলেট বিভাগ

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান জুনেল (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত জুনেল মহানগর তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্য।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তেলিবাজার এলাকার ঢাকা-সিলেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময় জুনেল তার ৩য় শ্রেণি পড়ুয়া ছেলে লাবিবকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। তিনি একটি বিদ্যুতের খুঁটি বহনকারী গাড়ি (লং ভেহিকেল) ওভারটেক করতে গেলে রাস্তার একটি গর্তে মোটরসাইকেল পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাড়ির চাকার নিচে পিষ্ট হন। দুর্ঘটনার সময় তার ছেলে ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে কিছুটা আঘাত পেয়েছেন।

ঘটনাস্থল থেকে দক্ষিণ সুরমা থানার এসআই ময়নুল জানান, জুনেলের মাথায় হেলমেট ছিল না। নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়ির চাকার নিচে পড়ে তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই ময়নুল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, বিদ্যুতের খুঁটি বহনকারী লং ভেহিকেলটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল জানান, জুনেলের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ালেখা করে। স্কুল থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে তিনি গোপশহরস্থ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক চাপা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেল মারা যান। দুর্ঘটনায় তার ছেলে আহত হয়েছে।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

শেষ পর্ব স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা

লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা