বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা শেষ পর্ব - স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল ৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের
advertisement
সিলেট বিভাগ

সাংবাদিক সালামের অফিসে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট ও চাঁদা দাবি

একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সুনামগঞ্জ শহরের পৌরবিপণিস্থ অফিসে এই হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা অফিসের আসবাবপত্র ভাঙচুরসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এলাকা ছাড়ার হুমকি দিয়ে যায়। হামলাকারী আওয়ামী নেতা ইসলাম উদ্দিন সুনামগঞ্জের ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, সম্প্রতি তাঁর প্রকাশিত একটি সংবাদ ইসলাম উদ্দিনের বিপক্ষে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে এই হামলা চালায়। এবং ওই সংবাদ প্রকাশের কারণে তার ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

ভুক্তভোগী সাংবাদিক আরও জানান, হামলা চলাকালীন সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং অফিসের সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। এসময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় প্রকাশ্যে ঘোষণা দেয় যে, অবিলম্বে টাকা না দিলে পরবর্তীতে আরও বড় ধরনের হামলা ও প্রাণনাশের ঘটনা ঘটানো হবে।

জেলা শহরের ব্যস্ততম পৌরবিপণি মার্কেটে একজন সাংবাদিকের অফিসে দিনের বেলা প্রকাশ্যে এমন হামলার ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসী ইসলাম উদ্দিন ও তার বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান শুরু করার  আশ্বাস দিয়েছে।

এই সম্পর্কিত আরো

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

শেষ পর্ব স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা

লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা

জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের