বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা শেষ পর্ব - স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল ৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের
advertisement
সিলেট বিভাগ

মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় সমাজকে অস্থির করে তুলছে : জামায়াত আমির

সরকারি দলের মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় সমাজকে অস্থির করে তুলছে উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এসব কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে। এরকম দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালোর দিবে যাবে কীভাবে- প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা।

শুক্রবার জুমার নামাজ আদায় শেষে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এখনোই কোনো মন্তব্য করতে রাজি নয় জামায়াত জানিয়ে তিনি বলেন, বড় পরিসরে এখনো আলোচনা হয়নি। সবগুলো বিষয়ে আলোচনা করে যেগুলো দেশের জন্য মঙ্গল সেটাই করা হবে৷

এসময় তিনি বলেন, মানুষের জীবনে নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এদিকে সরকারকে যথাযথ মনোযোগ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সরকার দলীয় কেউ যাতে এই সমস্ত অপরাধের দায়দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। নচেত অপরাধ দূর করা সম্ভব নয়৷ তারা সদিচ্ছার পরিচয় দিলে সমাজ ভাল হবে৷

সরকার যদি জনগণের ভালো করে, তবে অবশ্যই তাদোর সাথে থাকবে জামায়াত- বলেন দলটির আমীর।

এর আগে, সকালে সিলেট পৌঁছান জামায়াতের আমীর। দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পরে জুমআর নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। বিকালে সিলেটে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেবেন। বিরোধীদল নেতা হিসেবে এটাই তাঁর প্রথম সফর সিলেটে।

এই সম্পর্কিত আরো

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

শেষ পর্ব স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা

লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা

জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের