বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা শেষ পর্ব - স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল ৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে বিজিবি–র‍্যাব যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও র‍্যাব-৯ের যৌথ তল্লাশি অভিযান বুধবার বিকাল ৩টায় ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৪নং বাংলা বাজার এলাকার একটি পরিত্যক্ত যাত্রী ছাউনিতে পরিচালিত হয়। সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ২ কিলোমিটার দেশের অভ্যন্তরে এই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে উদ্ধার করা হয়:

৬০টি বিস্ফোরক পাওয়ার জেল,

২৮টি ইলেকট্রিক ডেটোনেটর,

১৬টি ককটেল সদৃশ্য লাল কোটা।

লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি, জকিগঞ্জ ব্যাটালিয়ন কমান্ডার, জানান, দেশে স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সকল ধরনের চোরাচালান রোধে আমাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত অভিযান পরিচালনার কারণে এ ধরনের বিপজ্জনক বিস্ফোরক উদ্ধার সম্ভব হয়েছে।

এই সম্পর্কিত আরো

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

শেষ পর্ব স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা

লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা

জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের