মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৮ দিন পর চট্টগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার ভৌগোলিক বিচ্ছিন্নতায় তিন উপজেলায় বিভক্ত কালাইম গ্রাম সিলেট নগরজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কায় উদ্বেগ ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধ দখলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

‎সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অপরাধে ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।‎ 

বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারে সরকারি হাট-বাজারে অবৈধ স্থাপনা নির্মাণের অপরাধে পানের আড়ৎদার আব্দুল হান্নানকে ‘হাট বাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইন, ২০২৩’ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং একই অপরাধে আল-ভান্ডারী হোটেলের মালিক মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।‎

এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় শ্যামল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।‎ 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছবির হোসেন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী সাইফুর রহমান হিমেল এবং যৌথবাহিনির সদস্য। 

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর গনমাধ্যমে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৮ দিন পর চট্টগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভৌগোলিক বিচ্ছিন্নতায় তিন উপজেলায় বিভক্ত কালাইম গ্রাম

সিলেট নগরজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কায় উদ্বেগ

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড