মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৮ দিন পর চট্টগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার ভৌগোলিক বিচ্ছিন্নতায় তিন উপজেলায় বিভক্ত কালাইম গ্রাম সিলেট নগরজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কায় উদ্বেগ ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে নির্মিত হচ্ছে প্রথম ইনডোর ‘গোলবার’

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। উপজেলার ইতিহাসে এই প্রথম যাত্রা শুরু করছে কোনো ইনডোর স্টেডিয়াম। তরুণ ক্রীড়া সংগঠক আবদুর রহমান নাইমের একক প্রচেষ্টায় উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের লামাফতেপুর গ্রামে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ইনডোর। যার নাম দেওয়া হয়েছে ‘গোলবার ইনডোর’।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন দ্রুতগতিতে চলছে ইনডোরটির নির্মাণ কাজ। প্রায় ১৬ শতক জায়গার ওপর নির্মিত এই ইনডোরে থাকবে ক্রিকেট ও ফুটবল খেলার নান্দনিক সুযোগ-সুবিধা। গোয়াইনঘাটের মতো একটি মফস্বল এলাকায় এমন আধুনিক ইনডোর নির্মাণের খবরে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এই কর্মযজ্ঞ দেখতে ভিড় জমাচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, গোয়াইনঘাটে মাঠ ও আধুনিক সুযোগ-সুবিধার অভাবে অনেক প্রতিভা বিকশিত হতে পারছিল না। ইনডোর ক্রিকেট ও ফুটবলের স্বাদ নিতে এখানকার খেলোয়াড়দের দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেট শহরে যেতে হতো। ‘গোলবার ইনডোর’ চালু হলে সেই কষ্ট লাঘব হবে এবং ঘরের কাছেই সাশ্রয়ী মূল্যে খেলোয়াড়রা অনুশীলন ও টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন।

উদ্যোক্তা ও ‘গোলবার ইনডোর’-এর প্রধান ব্যবস্থাপক তরুণ ক্রীড়া সংগঠক আবদুর রহমান নাঈম বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল গোয়াইনঘাটের ক্রীড়াপ্রেমীদের জন্য নিজস্ব একটি ইনডোর প্রতিষ্ঠা করা। শহরের মানুষ আধুনিক সুযোগ-সুবিধা পেলেও আমাদের এলাকার তরুণরা অনেক পিছিয়ে ছিল। ইনডোর খেলার স্বাদ নিতে তাদের সিলেটে যেতে হতো। এখন আর শহরে যেতে হবে না।

খুব শিগগিরই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘গোলবার ইনডোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

স্থানীয়রা মনে করছেন, এই ইনডোর চালুর ফলে এলাকায় মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে ক্রীড়াঙ্গন এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৮ দিন পর চট্টগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভৌগোলিক বিচ্ছিন্নতায় তিন উপজেলায় বিভক্ত কালাইম গ্রাম

সিলেট নগরজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কায় উদ্বেগ

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড